1 Answers
কাম ৩ শব্দের বাংলা অর্থ [কাম্] (বিশেষ্য) ১ সম্ভোগেচ্ছা (কামাতুর)।২ কামনা ইচ্ছা অভিলাষ (সিদ্ধকাম)।৩ অনুরাগ। কামকলা (বিশেষ্য) রতিশাস্ত্র রতিবিদ্যা।কামকেলি (বিশেষ্য) যৌন সম্ভোগ রতিক্রীড়া।কামগ, কাগম, কামগামী (বিশেষণ) আপন ইচ্ছামতো যেখানে সেখানে অতি দ্রুত যেতে সমর্থ এমন (কামগম বিহঙ্গম-রাজ…সহসা অতি প্রকাণ্ড কলেবর ধারণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।কামগন্ধ (বিশেষ্য) কামের আভাস বা লেশ।কামচর (বিশেষণ) ১ স্বেচ্ছাবিহারী যে ইচ্ছাপূর্বক সকল স্থানে যেতে পারে সর্বত্রগামী। ২ স্বেচ্ছাচারী। কামচার (বিশেষ্য) স্বেচ্ছাচার আপন ইচ্ছানুরূপ চলা যথেচ্ছাগমন। □ (বিশেষণ) স্বেচ্ছাচারী যথেচ্ছাগামী।কামচারী ( বিশেষণ) ১ স্বচ্ছন্দ গমনশীল স্বেচ্ছাবিহারী (অমিত্রাক্ষর কবিতা কামচারী-প্রথম চৌধুরী)। ২ স্বেচ্ছাচারী। ৩ ব্যভিচারী লম্পট প্রকৃতির কামের বশীভূত। কামচারিণী (স্ত্রীলিঙ্গ)। কামজ (বিশেষণ) ১ যৌনসম্ভোগের ইচ্ছা থেকে জাত (সে তাহার পিতামাতার কামজ সন্তান-(কাজী নজরুল ইসলাম))। ২ বাসনাজাত।কামজ্বর (বিশেষ্য) কামাগ্নি প্রবল কামপ্রবৃত্তি।কামতন্ত্র (বিশেষ্য) ১ কাম বা রতি পরতন্ত্র (কুলবধূ কামতন্ত্র, বেজক মুরল যন্ত্র বালুকা সহিত জল পূরে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ রতিশাস্ত্র।কামদ, কামপ্রদ (বিশেষণ) অভীষ্টপূরক প্রার্থিত বস্তু দান করে এমন।কামদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অভীষ্টদাত্রী কামনাদায়িনী (শুনেছি কামদা নাকি দেবেন্দ্রের পুরী-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) কামধেনু।কামদেব (বিশেষ্য) হিন্দুদের মন্মথ বা মদনদেব প্রেমের দেবতা। কামধেনু, কামদুঘা (বিশেষ্য) হিন্দু পুরাণে বর্ণিত অভীষ্টদায়িকা গাভী-সুরভি, নন্দিনী ইত্যাদি(দাও ত্বরা করি কামদুঘা সুরভির দুগ্ধধারা-মোহিতলাল মজুমদার কামদুঘা বঙ্গভূমি-আসকার ইবনে শাইখ)।কামপত্নী (বিশেষ্য) হিন্দুদের রতিদেবী।কামপ্রদ কামদ। কামবাই (বিশেষ্য) কামাসক্তি প্রবল সঙ্গমেচ্ছা কামোন্মত্ততা।কামবাণ, কামশর (বিশেষ্য) ((আলঙ্কারিক)) মদনের সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন নামক পঞ্চবাণ কামোদ্দীপক শর।কামরূপ, কামরূপী২ (বিশেষণ) ১ ইচ্ছারূপী ইচ্ছামতো রূপ ধারণে সমর্থ (কামরূপী তবাগ্রজ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সুন্দর মনোহর কান্তি মদনের মতো রূপধারী (কামরূপী মোর গৃহে বাড়ে কোন জন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।কামরূপা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বেচ্ছাক্রমে রূপধারিণী (অনিমেষে রূপ ধরি কামরূপা আমি নাথ সেবিব তোমারে-মাইকেল মধুসূদন দত্ত)।কামলতা (বিশেষ্য) কামিনী (যা কিছু যে চাহে অমনি পায় সে তারে কামধুকে যথা কামলতা-মাইকেল মধুসূদন দত্ত)।কামশরকামবাণ।কামশাস্ত্র, কামসূত্র (বিশেষ্য) রতিশাস্ত্র কামকলা সম্বন্ধীয় শাস্ত্র।কামসখ (বিশেষ্য)বসন্ত ঋতু।কামস্তুতি (বিশেষ্য) কামদেবের উদ্দেশ্যে স্তব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অ(ঘঞ্)},