1 Answers
উবগার (আঞ্চলিক) শব্দের বাংলা অর্থ উপকার, উপকার [ upa-kāra ] বি. মঙ্গলসাধন, হিতসাধন; কল্যাণ; সাহায্য; অনুগ্রহ।[সং. উপ + √ কৃ + অ]।উপকারক, উপকারী (-রিন্) বিণ. উপকার করে এমন, উপকর্তা।স্ত্রী. উপকারিকা, উপকারিণী।উপকারিতা–বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা।উপকার্য–বিণ. উপকারলাভের যোগ্য।[উপোকার্] (বিশেষ্য) ১ হিতসাধন; আনুকূল্য; সাহায্য। ২ হিত; কল্যাণ। ৩ অনুগ্রহ। উপকারক, উপকারী(-রিন্) (বিশেষণ) উপকর্তা; সাহায্যকারী (যে যে খেলায় শারীরিক পরিশ্রম হয়, সেই খেলাই উপকারক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। উপকারিকা, উপকারিণী (স্ত্রীলিঙ্গ)। উপকারিতা (বিশেষ্য ) ১ উপকার করার ক্ষমতা। ২ উপযোগিতা। উপকার্য (বিশেষণ) উপকার লাভের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+√কৃ+অ(ঘঞ্)}
4571 views
Answered