1 Answers

আহমক শব্দের বাংলা অর্থ আহাম্মক, [আহাম্‌মক্, আহাম্‌মুক্, আহমক্] (বিশেষণ) নির্বোধ; বুদ্ধিহীন; কাণ্ডজ্ঞানশূন্য; স্থূলবুদ্ধি সম্পন্ন (তারি ফন্দীতে তুমিও নারাজ-আমি কি আহাম্মক-মোহিতলাল মজুমদার)। আহাম্মকি, আহাম্মুকি (বিশেষ্য) মূর্খতা; বোকামি; নির্বুদ্ধিতা (রায়তের পক্ষ থেকে তার প্রতিবাদ করা আহাম্মকি-প্রথম চৌধুরী)। আহাম্মকের ধাড়ি (বিশেষণ) অত্যন্ত বোকা।

4667 views