1 Answers

আধো – আধো শব্দের বাংলা অর্থ আধ, আধ [ ādha ] বিণ. ১. অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); ২. আংশিক (আধময়লা)।[সং. অর্ধ]।আধোআধো–বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)।আধোআধোপনা–(ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার।আধকপালি, আধকপালে–বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন।বি. ওইরকম মাথাধরা রোগ।আধখেঁচড়া , আধাখেঁচড়া–বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা।আধপাকা–বিণ. আংশিক পাকা।আধপাগলা–বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট।আধপেটা–বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)।ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)।আধবয়সী, আধাবয়সী–বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়।আধবুড়ো–বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)।স্ত্রী. আধবুড়ি।আধমনি, আধমণি–বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)।আধমরা–বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত।আধসিদ্ধ–বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)।[আধ্] (বিশেষণ) ১ অর্ধ; আধা (আধ অঙ্গে শোভে বিভূতি ধবল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আংশিক। আধ-আধ, আধো-আধো (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অসম্যক। ২ অস্ফুট (আধ-আধ বুলি)। আধ-আধ পনা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বালকোচিত আচরণ। আধকপালে, আধ-কপালিয়া, আধকপালি (বিশেষ্য) কপালের একদিকে ব্যথা বা কামড়ানি; অর্ধ-শিরঃপীড়া। □ (বিশেষণ) কপালের অর্ধেক জুড়ে আছে এমন। আধকামারিয়া (বিশেষণ) হাতুড়ে; অর্বাচীন (ইহাকে একজন আধকামারিয়া উকিল বলিয়া জানিতাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আধখেঁচড়া, আধাখেঁচড়া (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অর্ধ-সম্পাদিত। ২ বিশৃঙ্খল; এলোমেলো (আধখেঁচড়া শিকারের জন্য দু’চার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে-সৈয়দ মুজতবা আলী; আধা খেঁচড়া ব্যবস্থা-প্রথম চৌধুরী)। আধখেপা Þ আধপাগলা। আধপর (বিশেষণ) ১ অর্ধপ্রহর। ২ দুপুর; মাঝ (শিমুলের গাছে আধপর রাতে শকুনী ঝাপটে ডানা-বন্দে আলী মিয়া)। আধপাগলা, আধখেপা (বিশেষণ) প্রায় উন্মাদ; পাগলাটে। আধপেটা (বিশেষণ) অর্ধেক পেট ভরে এমন (আধপেটা খোরাকি)। আধপোড়া (বিশেষণ) অর্ধদগ্ধ; আংশিকভাবে দগ্ধ। আধবয়সী, আধাবয়সী (বিশেষণ) মধ্যবয়স্ক; যৌবন ও প্রৌঢ়কালের মধ্যবর্তী বয়স্ক। আধবুড়া/বুড়ো (বিশেষণ) প্রায় বৃদ্ধ; প্রৌঢ়। আধবুড়ি (স্ত্রীলিঙ্গ)। আধময়লা (বিশেষণ) ঈষৎ অপরিষ্কার; কিছু ময়লা (বাচ্চাদের জামাকাপড় সবই আধময়লা-নীলিমা ইব্রাহীম)। আধমরা (বিশেষণ) ১ প্রায় মরা; অর্ধমৃত। ২ নির্জীব; নিস্তেজ; উদ্দীপনাহীন (আধমরাদের ঘা মেরে তুই বাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আধসারা, আধাসারা, আধাসারি (বিশেষণ) অসম্পূর্ণ; আধখেঁচড়া। □ (ক্রিয়াবিশেষণ) আধাআধি নিঃশেষ; অর্ধেক সাবাড় (দেখিতে দেখিতে চিলে করে আধাসারি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অর্দ্ধ>(প্রাকৃত) অদ্ধ>}

8930 views