1 Answers

আট ২ শব্দের বাংলা অর্থ [আঁট্] (বিশেষ্য) ৮ সংখ্যা। □ (বিশেষণ) ৮ সংখ্যক। আট কড়াই, আট কৌড়ে (বিশেষ্য) হিন্দু সমাজে সন্তান জন্মের অষ্টম দিবসে আট প্রকার কলাই-ভাজা বিতরণ উৎসব (আটকড়াই বাতাসা ও এক এক চকচকে পয়সা-অবনীন্দ্রনাথ ঠাকুর ক্রমে সহা আনন্দে আটকৌড়ে সারা হলো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। আট কৌড়ে, আট কাট, আট কাঠ কড়াই। আটখানা (বিশেষণ) অস্থির কুটিকুটি (অমনি মেয়েটা হেসেকুটে একেবারে আটখানা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আটখানা করা (ক্রিয়া) টুকরা টুকরা বা খণ্ড খণ্ড করা। আট খানা হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অস্থির হওয়া বা ফেটে পড়া। আট ঘাট, আট কাঠ , আট কাট (বিশেষ্য) ১ অষ্টদিক সকল দিক (আটঘাট বেঁধে কাজে নামো)। ২ সর্ব বিষয় (আট কাঠে দড়, ঘোড়ার উপর চড়)। আট ঘাট বাঁধা (ক্রিয়া) ১ অষ্টঘাট বা চতুর্দিক বন্ধ করা। ২ (আলঙ্কারিক) সকল বাধা বিঘ্নের সম্ভাবনা রোধের চেষ্টা করা। □ (বিশেষণ) আট স্বরগ্রাম বাঁধা (আট বাট-বাঁধা বীণা আপনাকে ছাড়িয়ে চলেছে এই স্বপ্নে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আটচল্লিশ (বিশেষ্য) ১ ৪৮ সংখ্যা। ২ ৪৮ সংখ্যক। আট চালা (বিশেষণ) ঘরের চারি চাল এবং চারিদিকে ঘেরা বারান্দার চারি চাল এরূপ আট চাল বিশিষ্ট (আটচালা ঘর)। □ ( বিশেষ্য) ১ আট চাল বিশিষ্ট বড় ঘর (এক খানি অন্ধকার আট চালার মধ্যে আসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎসবাদির জন্য নির্মিত প্রাচীরহীন ঘর বা মণ্ডপ। আট ত্রিশ (বিশেষ্য) ৩৮ সংখ্যা। □ (বিশেষণ) ৩৮ সংখ্যক। আট পওর, আট পহর আট পহর। আট পৌরে (বিশেষণ) অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযু্ক্ত পোশাকি নয় এমন (আটপৌরে কাপড় প্রতি মুহুর্তের আটপৌরে এ জীবনে-রখা)। আট পৌরে ভাষা (বিশেষ্য) চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা। আট প্রহর, আটপহর , আটপওর (বিশেষ্য) ১ দিনের চারি প্রহর ও রাত্রির চারি প্রহর। ২ সমস্ত দিবা ও রাত্রি সর্বদা সর্বক্ষণ। আটষট্টি (বিশেষ্য) ৬৮ সংখ্যা। □ (বিশেষণ) ৬৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>(প্রাকৃত) অট্ট>},

4140 views