1 Answers
আগে শব্দের বাংলা অর্থ আগে [ āgē ] ক্রি-বিণ. ১. প্রথমে, পূর্বে ২. সামনে।[সং. অগ্রে]।আগেকার–বিণ. প্রথমের, পূর্বের অতীতের (আগেকার দিনে)।আগে আগে–ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)।আগেপাছে–ক্রি-বিণ. সামনে ও পিছনে।আগেপাছে করা–ক্রি. ইতস্তত করা।আগেভাগে–ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)।[আগে] (ক্রিয়াবিশেষণ) ১ প্রথমে পূর্বে। ২ সম্মুখে সামনে। ৩ নিকটে কাছে (মায়ের আগেতে খবর কহিও বড় ব্যথা মোর জানে-জসীমউদ্দীন)। আগেআগে (ক্রিয়াবিশেষণ) অগ্রবর্তী বা সম্মুখবর্তী হয়ে সামনে।আগেকার, আগের (বিশেষণ) ১ অগ্রবর্তী প্রথমের। ২ অতীতের বিগত। আগে-পাছে (ক্রিয়াবিশেষণ) সম্মুখে ও পিছনে। আগেপাছে করা ( ক্রিয়া) ইতস্তত করা। আগে ভাগে (ক্রিয়াবিশেষণ) সর্বাগ্রে পূর্বেই (সেটাকে আগেভাগে খরচ করিলে অধর্ম হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। আগের আগেকার। {( তৎসম বা সংস্কৃত) অগ্রে> অগ্গে>},