1 Answers
আকাশ-আয়না শব্দের বাংলা অর্থ (বিশেষ্য) আকাশ রূপ আয়না (মুখ দেখে আকাশ-আয়নায়–আশরাফ সিদ্দিকী)। আকাশ-কুসুম (বিশেষ্য) অলীক কল্পনা কাল্পনিক বিষয় বা বস্তু (আকাশ-কুসুম করিনু চয়ন হতাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশগঙ্গা (বিশেষ্য) ১ ছায়াপথ milky way। ২ মন্দাকিনী স্বর্গের গঙ্গা। আকাশগলা (বিশেষণ) আকাশ থেকে অবতীর্ণ স্বর্গীয় (চিত্তে নামে আকাশ-গলা আনন্দিত মন্ত্র রে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশ-চাওয়া (বিশেষণ) আকাশের দিকে চেয়ে অপেক্ষা করা হয়েছে এমন (আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন হাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশচিত্র (বিশেষ্য) আকাশের গ্রহ উপগ্রহাদি নির্দেশক চিত্র খগোলের মানচিত্র। আকাশচুম্বী (বিশেষণ) অত্যন্ত উচ্চ গগনস্পর্শী। আকাশজাতি (বিশেষণ) আকাশে বা শূন্যে জন্মেছে এমন। আকাশ থেকে পড়া (ক্রিয়া) ১ অজানা বিষয় হঠাৎ জানতে পেরে অত্যন্ত বিস্মিত হওয়া। ২ না জানার ভান করে বিস্ময় প্রকাশ করা। আকাশদীপ, আকাশ-প্রদীপ (বিশেষ্য) হিন্দুগৃহে কার্তিক মাসে সন্ধ্যাকালে উঁচু বাঁশের মাথায় জ্বেলে রাখা বাতি। আকাশ দুহিতা (বিশেষ্য) প্রতিধ্বনি (আকাশ-দুহিতা ওগো শুন প্রতিধ্বনি-মাইকেল মধুসূদন দত্ত)। আকাশ ধরা (ক্রিয়া) বৃষ্টি বন্ধ হওয়া। আকাশ নন্দিনী (বিশেষ্য) প্রতিধ্বনি (বুঝিলাম এতক্ষণে কে তুমি ডাকিছ আকাশনন্দিনী-মাইকেল মধুসূদন দত্ত)। আকাশপট (বিশেষ্য) আকাশের আঙিনা শূন্যদেশ। আকাশপথ (বিশেষ্য) আকাশের গমনাগমনের পথ। আকাশ পাতাল (ক্রিয়াবিশেষণ) ১ স্বর্গ থেকে পাতাল পর্যন্ত। ২ সর্ববিষয়ে বা সর্বত্র। আকাশ পাতাল চিন্তা, আকাশ পাতাল ভাবনা (বিশেষ্য) যে চিন্তা বা ভাবনার অবধি নেই। আকাশ পাতাল তোলপাড় করা (ক্রিয়া) তন্ন তন্ন করে খোঁজা। আকাশ প্রদীপ আকাশ ফুটো। আকাশ বাণী (বিশেষ্য) ১ দৈববাণী অশরীরী বাক্য (হইল আকাশবাণী অন্নদা আইলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভারতের সরকারি রেডিও সার্ভিসের নাম (আকাশবাণী কলকাতা)। আকাশব্যাপী (বিশেষণ) আকাশ ব্যাপ্ত করা (হুঙ্কার তার ছুটল আকাশ ব্যাপী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশপাতাল ভাবনা আকাশপাতাল চিন্তা। আকাশভেঙে পড়া (ক্রিয়া) ১ হঠাৎ মহাবিপদে পড়া। ২ দুঃখ বা ভবনার বোঝা নেমে আসা। আকাশমণ্ডল (বিশেষ্য) নভোমণ্ডল দৃশ্যমান বৃত্তাকার আকাশ। আকাশযান (বিশেষ্য) উড়োজাহাজ বিমান। আকাশসম্ভবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আকাশ-জাতা আকাশে উৎপত্তি সম্ভব হয়েছে এমন (আকাশ সম্ভবা প্রতিধ্বনি-মাইকেল মধুসূদন দত্ত)। (বিশেষ্য) প্রতিধ্বনি। আকাশ হাতে পাওয়া (ক্রিয়া) দুর্লভ বস্তু বা দুরাকাঙ্ক্ষিত বিষয় লাভ বা লাভের আশ্বাস পাওয়া (আকাশবাণীতে হাতে পাইল আকাশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। আকাশে তোলা (ক্রিয়া) প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা। আকাশের চাঁদ হাতে পাওয়া (ক্রিয়া) দুর্লভ বা আশাতীত বস্তু লাভ করা। {(তৎসম বা সংস্কৃত) আ+√কাশ্ +অ(ঘঞ্)},