1 Answers
অস্ত্র শব্দের বাংলা অর্থ [অস্ত্রো, অস্তোর্] (বিশেষ্য) ১ হাতিয়ার প্রহরণ আয়ুধ। ২ প্রহারের উদ্দেশ্যে নিক্ষেপ করার ধারালো যন্ত্র। ৩ কাটার জন্য ব্যবহৃত যন্ত্র। ৪ (আলঙ্কারিক) উদ্দেশ্য সাধনে ব্যবহারের উপযুক্ত কোনো কিছু (অশ্রুই তার অস্ত্র)।অস্ত্রকরা (ক্রিয়া) অস্ত্রের সাহায্যে চিকিৎসা করা অপারেশন করা। অস্ত্রকার ( বিশেষ্য) যে অস্ত্র নির্মাণ করে অস্ত্রনির্মাতা। অস্ত্রকোবিদতা (বিশেষ্য) অস্ত্রবিষয়ক পাণ্ডিত্য অস্ত্রবিদ্যায় দক্ষতা (অসাধারণ রণপাণ্ডিত্য এবং অস্ত্রকোবিদতা দর্শনে সকলেই স্তম্ভিত হইলেন-ইসমাইল হোসেন শিরাজী )। অস্ত্রচিকিৎসা (বিশেষ্য) রোগীর দেহে অস্ত্রোপচারপূর্বক চিকিৎসা শল্যচিকিৎসা। অস্ত্র ত্যাগ, অস্ত্রসংবরণ (বিশেষ্য) যুদ্ধে বিরত হয়ে অস্ত্রবর্জন। অস্ত্রনিক্ষেপ (বিশেষ্য) আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রগ্রহণ। অস্ত্রধারী (-রিন্) (বিশেষণ) অস্ত্রবর্ষণ।অস্ত্রধারণ (বিশেষ্য) যুদ্ধ করার উদ্দেশ্যে অস্ত্রধারণ করেছে এমন সশস্ত্র অস্ত্রসজ্জিত। □ (বিশেষ্য) যোদ্ধা সৈনিক শান্ত্রী। অস্ত্রনিবারণ (বিশেষ্য) অস্ত্রের আঘাত বা প্রহার বোধ। অস্ত্রবিদ (বিশেষণ) অস্ত্রের ব্যবহার জানে এমন। অস্ত্রলেখা (বিশেষ্য) অস্ত্র দ্বারা আঘাতজনিত চিহ্ন অস্ত্রাঘাতের চিহ্ন (পৃষ্ঠে নাহি অস্ত্রলেখা-মাইকেল মধুসূদন দত্ত )। অস্ত্রশস্ত্র (বিশেষ্য) সর্বপ্রকার অস্ত্র আক্রমণ করার জন্য এবং আক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহৃত অস্ত্রাদি-যা নিক্ষেপ করা যায় তা অস্ত্র যেমন- বর্শা এবং যা হাতে প্রহার করা যায় তা শস্ত্র, যেমন- তরবারি। বাংলা ব্যবহারে এই পার্থক্য রক্ষা করা হয় না বরং জোড়শব্দ হিসাবে ব্যবহার করা হয়। অস্ত্রশালা, অস্ত্রাগার, অস্ত্রালয় (বিশেষ্য) অস্ত্র রাখার গৃহ অস্ত্রের ভাণ্ডার। অস্ত্রসংবরণঅস্ত্রত্যাগ। অস্ত্রাগারঅস্ত্রশালা। অস্ত্রাঘাত (বিশেষ্য) ১ অস্ত্রের আঘাত অস্ত্রের প্রহার। ২ প্রহারজনিত চিহ্ন। অস্ত্রালয়অস্ত্রশালা। অস্ত্রী (-স্ত্রিন্) (বিশেষণ) অস্ত্রধারী। □ ( বিশেষ্য) যোদ্ধা (ফেরে অস্ত্রিদল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ত্র,>},