1 Answers
অস্তমান শব্দের বাংলা অর্থ অস্ত, অস্ত [ asta ] বি. ১. কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল; ২. (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া; ৩. শেষ, অবসান।[সং. √ অস্ + ত]।অস্তগত–বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব।অস্তগমন–বি. অস্তে যাওয়া।অস্তগামী (-মিন্)–বিণ. অস্তে যাচ্ছে এমন।অস্তগিরি, অস্তাচল–বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ।অস্তঅস্তাচলগামী (-মিন্)–বিণ. অস্তে যাচ্ছে এমন।অস্তমন–বি. অস্ত যাওয়া।অস্তমান–(অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন।অস্তমিত–বিণ. অস্তে গেছে এমন।অস্তায়মান–বিণ. অস্তে যাচ্ছে এমন।[অস্তো] (বিশেষ্য) ১ সূর্যচন্দ্রাদির পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। ২ শেষ; অবসান। অস্তগত, অস্তমিত (বিশেষণ) অস্ত গেছে বা অদৃশ্য হয়েছে এমন। অস্তগমন (বিশেষ্য) অস্তে যাওয়া। অস্তগিরি, অস্তাচল (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত যে পর্বতবিশেষের অন্তরালে সূর্য অস্ত যায়। অস্তপাট (বিশেষ্য) অস্তাচল; যেদিকে সূর্যাদি অস্ত যায় (উদয়-গোধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্তপাট-কাজী নজরুল ইসলাম)। অস্তমন (বিশেষ্য) অস্তগমন। অস্তমান, অস্তায়মান, অস্তগামী (বিশেষণ) অস্ত যাচ্ছে এমন (অস্তমান রবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ত(ক্ত)}