1 Answers

অসমতা শব্দের বাংলা অর্থ অসম, অসম [ asama ] বিণ. ১. সমান নয় এমন, অসমান; সাদৃশ্যহীন, অসদৃশ; অন্যরকম; ২. অসমতল; উঁচু-নিচু।[সং. ন + সম]।বি. অসমতা।অসমদর্শী (-র্শিন্)–বিণ. পক্ষপাত করে এমন, সকলকে সমান দেখে না এমন; একচোখো।বি. অসমদর্শিতা।অসমসাহস–বি. দুর্জয় সাহস; নির্ভিয়তা, ভয়ের সম্পূর্ণ অভাব।অসমসাহসিক, অসমসাহসী (-সিন্)–বিণ. দুঃসাহসী, নির্ভীক, দুর্জয় সাহস আছে এমন।[অশমো] (বিশেষণ) ১ সমান নয় এমন; অসমান। ২ সাদৃশ্যহীন। ৩ ভিন্ন প্রকার; অন্য রকম। ৪ অসমতল; উচুঁনিচু। ৫ বিষম। অসমতা ( বিশেষ্য) অসমকক্ষ (বিশেষণ) (বিশেষ্য) সমকক্ষ নয় এমন; শক্তিতে সমান নয় এমন (এই লড়াই নিতান্ত অসমকক্ষের লড়াই-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসমদর্শী (অসমশিন্) (বিশেষণ) পক্ষপাতী; একচোখা। অসমদর্শিতা (বিশেষ্য) অসমবয়সী (বিশেষণ) সমবয়সী নয় এমন; অসমানবয়স্ক (দুই অসমবয়সী বন্ধুর মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসমসাহস, অসংসাহস (বিরল) ( বিশেষ্য) সম্পূর্ণ ভয়শূন্যতা; অকুতোভয়তা। □ (বিশেষণ) দুঃসাহসিক। অসম সাহসিক, অসমসাহসী (অসমসিন্) (বিশেষণ) ১ অতুল সাহসযুক্ত; অত্যন্ত সাহসী এমন; কোনো কিছুতে ভয় করে না এমন; অকুতোভয় (নিতান্ত অসংসাহসিকের কার্য বলিয়া বোধ হয় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দুঃসাহসী। অসমসাহসিকতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

12832 views