1 Answers
অশ্রু শব্দের বাংলা অর্থ অশ্রু [ aśru ] বি. চোখের জল।[সং. √ অশ্ + রু]।অশ্রুকণা–বি. চোখের জলের বিন্দু।অশ্রুজল–বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল (‘প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল’: বিহারী)।অশ্রুপাত, অশ্রুবর্ষণ, অশ্রুমোচন–বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা।অশ্রুপূর্ণ–বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)।অশ্রুবারি–বি. চোখের জল।অশ্রুমুখী–বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন ক্রন্দনরতা।অশ্রুরুদ্ধ–বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)।অশ্রুসিক্ত–বিণ. চোখের জলে ভেজা।[ওস্স্রু] (বিশেষ্য) চোখের পানি নয়ন জল নেত্রবারি। অশ্রুআঁখি, অশ্রুচোখ (বিশেষ্য) অশ্রুপূর্ণ আঁখি বা চোখ (অশ্রুআঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুগদগদ (বিশেষণ) আবেগাতিশয্যে প্রায় রুদ্ধবাক বা অস্ফুটবাক। অশ্রুজল (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) অশ্রু। অশ্রুপাত, অশ্রুবর্ষণ (বিশেষ্য) ক্রন্দন।অশ্রুপ্লুত (বিশেষণ) অশ্রুপ্লাবিত অশ্রুবিধৌত অশ্রুপরিপূর্ণ (অশ্রুপ্লুত করুণায় পরিপূর্ণ ক্ষমার প্রভাতে -রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রুবর্ষণ অশ্রুপাত। অশ্রুবারি (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) নয়নজল (সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুবিসর্জন (বিশেষ্য) ক্রন্দন অশ্রুত্যাগ। অশ্রুভারাক্রান্ত (বিশেষণ ) ১ চোখের পানিতে ভারী। ২ ক্রন্দনবশে কাতর। অশ্রুময়, অশ্রুমান (বিশেষ্য) অশ্রুপূর্ণ অশ্রুযুক্ত। অশ্রুময়ী, অশ্রুমতী স্ত্রী.। অশ্রুমুখ (বিশেষণ) অশ্রুসিক্ত মুখবিশিষ্ট। অশ্রুমুখী স্ত্রী.। অশ্রুমোচন, অশ্রুবিমোচন (বিশেষ্য) নেত্রবারি বিসর্জন ক্রন্দন। অশ্রু রুদ্ধ (বিশেষণ) ক্রন্দনাবেগে রুদ্ধ বা ব্যাহত (অশ্রুরুদ্ধ কন্ঠ)। অশ্রুসংবরণ (বিশেষ্য) চোখের পানি সামলানো ক্রন্দন বন্ধ করণ। অশ্রুসজল, অশ্রুসিক্ত (বিশেষণ) চোখের পানিতে ভিজা। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+রু},