1 Answers
অভিষিক্ত শব্দের বাংলা অর্থ অভিষেক, অভিষেক [ abhi-şēka ] বি. ১. রাজসিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্হাপনের অনুষ্ঠান; ২. মন্ত্রপূত তীর্থজলে স্নান করানো; ৩. রাজপদে বরণ বা স্হাপন, coronation; ৪. অবগাহন, স্নান; ৫. (আল.) কোনো মহত্ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা কাজের আরম্ভ।[সং. অভি + √ সিচ্ + অ]।অভিষিক্ত–বিণ. অভিষেক করা হয়েছে এমন; স্নান করানো হয়েছে এমন; আর্দ্র; সিঞ্চিত; (কর্মে) নিযুক্ত।অভিষেচন–বি. ভালোরকমে সিক্ত করা; অভিষেক।[ওভিশেক্] (বিশেষ্য) ১ মন্ত্রপূত তীর্থবারিতে স্নান করিয়ে সিংহাসনরোহণ-অনুষ্ঠান (রাজার অভিষেক ক্রিয়া)। ২ অবগাহন; স্নান। ৩ কর্ম নিয়োগ। ৪ ভিজানো। অভিষিক্ত (বিশেষণ) ১ অভিষেক করা হয়েছে এমন। ২ সিক্ত; আর্দ্র (বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে -রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সিঞ্চিত। ৪ কর্মে নিযুক্ত। অভিষেচন (বিশেষ্য) ভালো করে ভিজানো; অভিষেক। {(তৎসম বা সংস্কৃত) অভি+√সিচ্+অ(ঘঞ্), ত(ক্ত), অন(ল্যুট্)}