1 Answers
অভিযুজ্যতা শব্দের বাংলা অর্থ অভিযোজন, অভিযোজন [ abhi-yōjana ] বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation.[সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]।অভিযোজিত–বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন।অভিযোজ্য–বিণ. অভিযোজনের যোগ্য।অভিযোজ্যতা–বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা।[ওভিজোজোন্] (বিশেষ্য) উদ্দেশ্য সাধনের উপযোগী করণ; adaptation (অভিজ্ঞানে অভিজ্ঞা যতই স্পষ্ট হোক না কেন; তার মর্যাদা অভিযোজনে-সুধীন্দ্রনাথ দত্ত)। অভিযোজিত (বিশেষণ) অভিপ্রায় সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভিযোজ্য (বিশেষণ) অভিপ্রায় বা উদ্দেশ্য সাধনের উপযোগী করা যায় এমন। অভিযুজ্যতা, অভিযোজ্যতা (বিশেষ্য) উদ্দেশ্য সাধনের উপযোগী করণের ক্ষমতা বা ভাব। {(তৎসম বা সংস্কৃত)অভি+যোজন}