1 Answers
অপিক্ষিত শব্দের বাংলা অর্থ অপেক্ষা, অপেক্ষা [ apēkşā ] বি. ১. প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); ২. ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); ৩. দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); ৪. খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)।অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)।[সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]।[অপেক্খা] (বিশেষ্য) ১ প্রতীক্ষা (অবশেষে অপেক্ষার হলো অবসান) । ২ ভরসা; নির্ভরতা (বৃষ্টির অপেক্ষায় কৃষিকাজ বন্ধ)। ৩ তোয়াক্কা; খাতির (তার অপেক্ষা করা অর্থহীন)। ৪ প্রত্যাশা (ফলের অপেক্ষা কে না করে)। ৫ সবুর; বিলম্ব (একটু অপেক্ষা কর)। □ অব্য চেয়ে; থেকে (চন্দ্র অপেক্ষা পৃথিবী বড়)। অপেক্ষাকৃত (বিশেষণ) অন্য বস্তু বা বিষয়ের তুলনায় (অপেক্ষাকৃত মন্দ)। অপেক্ষিত, অপিক্ষিত (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) প্রতীক্ষিত; প্রত্যাশিত; ঈপ্সিত (পণ এক ছাড়া দিই অপিক্ষিত জনে-ক্ষেমানন্দ দাস)। অপেক্ষী (-ক্ষিন্), অপেক্ষক ( বিশেষণ) অপেক্ষাকারী(-রিন্); প্রত্যাশী। অপেক্ষমান (বিশেষণ) প্রতীক্ষমাণ; অপেক্ষা করে আছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অপ+ঈক্ষা}