1 Answers

অপরাবিদ্যা শব্দের বাংলা অর্থ অপর, অপর [ apara ] বিণ. ১. অন্য (অপর ব্যক্তি); ২. বিপরীত (নদীর অপর তীর); ৩. পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); ৪. শেষ (অপরাহ্ন); ৫. অতিরিক্ত, additional (স. প.)।সর্ব. অন্য কেউ (অপরে যাই বলুক)।[সং. ন + পর]।[অপর্] (বিশেষণ) অন্য; অপর (অপর ব্যক্তি)। ২ বিপরীত (অপর তীর)। ৩ শেষ; পশ্চাদ্বর্তী (পূর্বপর আলোচনা)। □ সর্ব অন্য লোক (অপরের কথা)। অপরঞ্চ, অপরন্তু অব্য অপিচ; আরও (অপরন্তু, লাঠ্যৌযধি দ্বারা দেহস্থ পঞ্চভূত প্রকম্পিত করিলে- রাজশেখর বসু (পরশু))। অপরা (বিশেষণ)(স্ত্রীলিঙ্গ) অন্যা; ভিন্না। □ সর্ব (স্ত্রীলিঙ্গ) অন্য স্ত্রীলোক। অপরাবিদ্যা (বিশেষ্য) অপ্রধান বিদ্যা। (অপরাবিদ্যা সম্পূর্ণ আয়ত্ত না হলে কারও পক্ষে পরাবিদ্যা লাভের অধিকার জন্মায় না- প্রথম চৌধুরী)। অপরাপর (বিশেষণ) অন্যান্য; অন্য সমস্ত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পর; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}

7435 views