1 Answers

অন্তরীণ শব্দের বাংলা অর্থ অন্তরিত, অন্তরিত [ antarita ] বিণ. ১. অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); ২. আচ্ছন্ন, আবৃত; ৩. সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned.[সং. অন্তর + ইত]।বি. অন্তরণ।বিণ. অন্তরিন।[অন্‌তোরিতো] (বিশেষণ) ১ অন্তর্হিত; লুক্কায়িত। ২ আবৃত; আচ্ছন্ন। ৩ অপসারিত; দূরীভূত। ৪ ভিতরকার; মনোগত; অন্তরস্থিত (ফাটি অন্তরিত রাগে-মাইকেল মধুসূদন দত্ত)। ৫ সরকারি আদেশে নির্দিষ্ট স্থানে আবদ্ধ। অন্তরণ (বিশেষ্য) নির্দিষ্ট স্থানে আবদ্ধকরণ; internment। অন্তরীণ (বিশেষ্য) নির্দিষ্ট স্থানে নজরবন্দী internee (স্বপ্নে সময় অন্তরীণ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+√ই+ত(ক্ত)}

12749 views