1 Answers
অতিথি শব্দের বাংলা অর্থ (বিরল)[ওতিথি, ওতিথ্] (বিশেষ্য) আগন্তক অভ্যাগত মেহমান (ঐ শোন গো অতিথ বুঝি আজ, এল আজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিথিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আগন্তুকা অভ্যাগতা (আনন্দ-সুন্দর তনু, স্বপনের অতিথিনী–মোহিতলাল মজুমদার)। অতিথিপরায়ণ, অতিথিপ্রিয়, অতিথিবৎসল, অতিথিসেবক (বিশেষণ) অতিথির সেবা করতে ভালবাসে এমন। ˜অতিথিবৎসল অতিথিপরায়ণ। অতিথিসেবক অতিথিপরায়ণ। অতিথিপরিচর্যা, অতিথিসৎকার, অতিথিসেবা (বিশেষ্য) অতিথিকে আহার ও আশ্রয়দান এবং তার আরাম আয়েশের ব্যবস্থা। অতিথিপ্রিয়অতিথিপরায়ণ। অতিথি শালা (বিশেষ্য) ১ অতিথিদের থাকার ঘর। ২ পান্থনিবাস। {(তৎসম বা সংস্কৃত)অত্+ইথি},
11965 views
Answered