1 Answers
অনুবন্ধী টিকা (Conjugate vaccines)- বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া প্রতিরোধে এই টিকার ব্যবহার রয়েছে। বিশেষ করে যেসব ব্যাকটেরিয়ার আন্টিজেন এর চারপাশে পলিস্যাকারাইড এর আবরণ রয়েছে। এই ধরনের আবরণ থাকবার জন্য শরীরের রোগ-প্রতিরোধক ব্যবস্থা সহজে সেই আন্টিজেন টিকে সনাক্ত করতে পারে না। তাই এর প্রতিউত্তর সরূপ আন্টিবডি তৈরীও কঠিন হয়ে দাড়ায়। এই টিকাগুলো পলিস্যাকারাইড ও আন্টিজেন এর মাঝে এক ধরণের অনুবন্ধী সম্পর্ক স্থাপন করে, যার ফলে শরীরের রোগ-প্রতিরোধক ব্যবস্থা খুব সহজেই এটিকে সনাক্ত করতে পারে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা মূলক ব্যবস্থা নেয়। Haemophilus influenzae type B ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত রোগ প্রতিরোধের জন্য হিব (Hib) টিকা প্রস্তুতিতে এই পদ্ধতি অনুসরণ করা হয়।
1972 views
Answered