1 Answers
টিকার প্রয়োগ দেহে এক ধরণের নকল সংক্রমণের সৃষ্টি করে এবং এ প্রক্রিয়ায় আমাদের শরীরের রোগ-প্রতিরোধক ব্যবস্থা আরও শক্তিশালী হয়। এ ধরণের সংক্রমণ দেহে কোনো ধরনের অসুস্থতার সৃষ্টি না করলেও এটি দেহে টি লিম্ফোসাইট ও অ্যান্টিবডি তৈরিতে গুরত্বপূর্ণ ভুমিকা রাখে। তথাপি টিকা প্রয়োগের পর শরীরে কিছু ছোটখাটো রোগের উপসর্গ দেখা যায় যেমন হালকা জ্বর বা শরীরে ব্যাথা অনুভব হতে পারে। কিন্তু এগুলা অস্বাভাবিক কিছু নয় বরং টিকা প্রয়োগের স্বাভাবিক প্রতিক্রিয়া।
নকল সংক্রমণের তীব্রতা কমে গেলে শরীরে থেকে যায় টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট যা মনে রাখে ওই জীবাণুর বিরুদ্ধে পরবর্তীতে কিভাবে লড়াই করতে হবে। টিকা দেবার পর শরীরে পর্যাপ্ত টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট তৈরী হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। এর পরই শরীর সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy