অফিসের বিভিন্ন পার্টি, বন্ধুদের সঙ্গে গেট টুগেদার, দাওয়াতে অংশ নিতেই হয়। আর এখনকার সব খাওয়াদাওয়া বা পার্টি মানেই বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া। আর খাবার টেবিলে কিছু ম্যানার আপনাকে মেনে চলতেই হয়। আর আপনি রেস্টুরেন্টে খান বা বাড়িতে সবার সঙ্গে খেতে বসেন, ডাইনিং টেবিলে কিছু ম্যানার বা এটিকেট অবশ্যই পালন করতে হয়, নয়তো স্মার্টনেস বা ভদ্রতায় অনেকটা ভাটা পড়তে পারে। 

অফিসের বিভিন্ন পার্টি, বন্ধুদের সঙ্গে গেট টুগেদার, দাওয়াতে অংশ নিতেই হয়। আর এখনকার সব খাওয়াদাওয়া বা পার্টি মানেই বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া। কি কি রীতিনীতি, ম্যানার বা এটিকেট অবশ্যই পালন না করলে স্মার্টনেস বা ভদ্রতায় অনেকটা ভাটা পড়তে পারে? 

2010 views

1 Answers

খাবার টেবিলে বসার পর ন্যাপকিন কোলের উপরে বিছিয়ে দিন। ন্যাপকিনের ভাঁজ খোলার সময়ে সেটি আবার ঝাঁকাবেন না। খাওয়া শেষ হওয়া পর্যন্ত সেটি কোলেই বিছিয়ে রাখুন। ভুল করেও কখনো এটি দিয়ে চামচ, কাঁটা চামচ, বা ছুরি পরিষ্কার বা মুখ মুছতে যাবেন না।

আবার কোনো কারণে টেবিল ছেড়ে উঠতে হলে ন্যাপকিনটি আলতো করে ভাঁজ করে প্লেটের পাশে রাখুন। আর খাওয়া শেষ হলে অর্ধেক ভাঁজ করে আপনার বামদিকে রাখবেন। সেটি কোথাও কুঁচিয়ে বা কিছুর তলায় গুজবেন না।

আপনি যদি টেবিলে কোনো খাবার পরিবেশন করতে চান তবে অন্যদের প্লেটে খাবার দিয়ে তারপর নিজের প্লেটে নেবেন।

চামচ দিয়ে স্যুপ খাওয়ার সময়ে পুরো চামচ মুখে ঢুকাবেন না। মুখের সামনে স্যুপের চামচ নিয়ে চামচের পাশ দিয়ে স্যুপ খান।

খাওয়ার সময়ে আমরা মূলত ডান হাতে ছুরি আর বাম হাতে কাঁটাচামচ ধরি। এক্ষেত্রে কাঁটাচামচের তীক্ষ্ণ দিক কখনো উচু করে ধরবেন না। সেটি উল্টো করে প্লেটের ওপর রাখুন। কথা বলার সময় বা মুখে খাবার থাকলে কাঁটাচামচ আর ছুরি প্লেটের উপর নামিয়ে রাখবেন। ডান হাতে এবং প্লেটের কাছে ছুরিটি ধরে রাখবেন, বাম হাতে কাঁটাচামচের সাহায্যে খাবার মুখে দিন। খাওয়ার সময়ে কাঁটা নিচেরদিকে রাখুন।

খাবার সময়ে বিরতিতে ছুরির ধারালো দিক প্লেটের ইনার দিকে মুখ করে রাখবেন। তারপর কাঁটাচামচের কাঁটার অংশ নিচের দিকে মুখ করে আড়াআড়িভাবে ছুরির উপর রাখুন।

ডেজার্ট খাওয়ার সময় চামচ আর কাঁটাচামচ দুটোই ব্যবহার করুন। একপাশ থেকে ছোট একটা টুকরো কেটে নিতে হবে। বামহাতের কাঁটা দিয়ে টুকরো বা অংশটিকে ঠেলে চামচে তুলে নিয়ে খেতে পারেন।

খাবারের মাঝে চায়ের কাপ থাকে সার্ভিস প্লেটের একদম ডানদিকে, মানে ছুরি আর চামচের ডানে। তরল খাবার রাখতে হবে সার্ভিস প্লেটের ডানে, সলিড খাবারের বামে। এতে করে ভুলে পাশের কারো খাবার নিয়ে ফেলার ভয় থাকে না।

কোনো ড্রিংকসের অর্ডার থাকলে সেই গ্লাস সবসময় প্লেটের বামদিকে রাখবেন। পানির গ্লাসও সেভাবেই রাখবেন।

2010 views