অব্যয়ীভাব সমাসের প্রকরণ কি?

#সাধারণ জ্ঞান
1993 views

1 Answers

অব্যয়ীভাব সমাসের প্রকরণ

সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। নিচের উদাহরণগুলোতে অব্যয়ীভাব সমাসের অব্যয় পদটি বন্ধনীর মধ্যে দেখানো হলো।

১. সামীপ্য (উপ) : কণ্ঠের সমীপে=উপকণ্ঠ, কূলের সমীপে= উপকূল

২. বিপ্সা (অনু, প্রতি)         : দিন দিন=প্রতি দিন, ক্ষণে ক্ষণে= প্রতিক্ষণে, ক্ষণ ক্ষণ=অনুক্ষণ

৩. অভাব (নিঃ=নির)          : আমিষের অভাব=নিরামিষ, ভাবনার অভাব=নির্ভাবনা, জলের অভাব-নির্জল

                                             উৎসাহের অভাব= নিরুৎসাহ

৪. পর্যন্ত (আ)      : সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত= আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত=আপাদমস্তক

৫. সাদৃশ্য (উপ)  : শহরের সদৃশ=উপশহর, গ্রহের তুল্য = উপগ্রহ, বনের সদৃশ=উপবন

৬. অনতিক্রম্যতা (যথা)    : রীতিকে অতিক্রম না করে= যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে=যথাসাধ্য

                                            এরূপ : যথাবিধি, যথাযোগ্য

৭. অতিক্রান্ত (উৎ)             : বেলাকে অতিক্রান্ত=উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত =উচ্ছৃঙ্খল

৮. বিরোধ (প্রতি)                : বিরুদ্ধ বাদ=প্রতিবাদ, বিরুদ্ধ কূল= প্রতিকুল

৯. পশ্চাৎ (অনু)   : পশ্চাৎ গমন=অনুগমন, পশ্চাৎ ধাবন= অনুধাবন

১০. ঈষৎ (আ)     : ঈষৎ নত=আনত, ঈষৎ রক্তিম=আরক্তিম

১১. ক্ষুদ্র অর্থে (উপ)       : উপগ্রহ, উপনদী

১২. পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম)            : পরিপূর্ণ, সম্পূর্ণ

১৩. দূরবর্তী অর্থে (প্র, পর)              : অক্ষির অগোচরে=পরোক্ষ। এরূপ : প্রপিতামহ

১৪. প্রতিনিধি অর্থে (প্রতি)               : প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিদ্ধ

১৫. প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি)               : প্রতিপক্ষ, প্রত্যুত্তর

1993 views Answered

Next steps