1 Answers
কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যেমন :
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে যেমন : যে চালাক সেই চতুর=চালাক-চতুর।
২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে। যেমন : যিনি জজ তিনিই সাহেব=জজ সাহেব।
৩. কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদের কর্মধারয় সমাস হয়। যেমন : আগে ধোয়া পরে মোছা =ধোয়ামোছা।
৪. পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। যেমন :
সুন্দরী যে লতা=সুন্দরলতা মহতী যে কীর্তি=মহাকীর্তি
৫. বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে, ‘মহৎ’ ও ‘মহান’ স্থানে ‘মহা’ হয়। যেমন :
মহৎ যে জ্ঞান=মহাজ্ঞান মহান যে নবি =মহানবি মহৎ/মহতী যে কীর্তি=মহাকীর্তি
৬. পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধনি থাকলে ‘কু’ স্থানে ‘কৎ’ হয়। যেমন
কু যে অর্থ=কদর্থ কু যে আচার=কদাচার
৭. পরপদে ‘রাজা’ শব্দ থাকলে কর্মধারয় সমাসে ‘রাজ’ হয়। যেমন : মহান যে রাজা=মহারাজ।
৮. বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়। যেমন :
সিদ্ধ যে আলু=আলুসিদ্ধ অধম যে নর=নরাধম