1 Answers
মেয়েরা যেমন চায় পুরুষরা তাঁদের প্রশংসায় ভরিয়ে দিক। ঠিক তেমনি পুরুষরাও চায় তাঁর সঙ্গিনী চিৎকার করে না হলেও কানে-কানে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিক।
১. পোশাক— একজন পুরুষ সবসময়ই চায় সঙ্গিনী তাঁর পোশাকের প্রশংসা করুক।
২. চেহারা— মেয়েদের সামনে সুন্দর-সুঠাম চেহারার অধিকারী হিসাবে নিজেদের সবসময় তুলে ধরতে চায় ছেলেরা। সুতরাং, কোনও ছেলে তাঁর বান্ধবীর সামনে বডি-সডি নিয়ে কোনও আলোচনা চালাতে চাইছে, বা নিজের চেহারাটাকে ফোকাসে রাখতে নানা আচরণ করছে, তাহলে বুঝতে হবে বান্ধবীর কাছে চেহারার প্রশংসা শুনতে চাইছে সে।
৩. একজন মহিলা তাঁর কাছে কতটা নিরাপদ— একজন মহিলা তাঁর সান্নিধ্যে নিরাপদ অনুভব করছেন, এই নিয়ে দু’-চার প্রশংসা শুনতে চায় পুরুষরা।
৪. শরীরের গন্ধ— পুরুষ সঙ্গীটি শরীরে বেশ গন্ধ মাখিয়ে এসেছে অথবা পারফিউম থেকে ডিওডরেন্ট বা শরীরের গন্ধ নিয়ে সমানে কথা বলছে, এমন সময় মহিলা সঙ্গিনী প্রশংসায় ভরিয়ে দিলে আর দেখতে হবে না।
৫. পুরুষ সঙ্গীর মধ্যে কি ‘ইন্টারেস্টিং’— কি এমন চমক আছে, যাতে সঙ্গিনী তাঁর পুরুষ সঙ্গীতে আকৃষ্ট হয়েছেন। এই নিয়েও পুরুষেরা প্রশংসা পেতে চায়।
৬. পুরুষাঙ্গের প্রশংসা শুনতে— কেমন ছিল সেই অনুভূতি। যার দ্বারা এমন কার্য সিদ্ধ হল! পুরুষেরা আশা করেন তাঁর সঙ্গিনী এই নিয়েও তাঁর প্রশংসা করবেন।
৭. চুলের প্রশংসা— মাথা ভর্তি চুল। তার স্টাইল। এই নিয়ে সঙ্গিনীর কাছে দু’চার কমপ্লিমেন্ট পেলে পুরুষদের আর পায় কে।
৮. বুদ্ধির প্রশংসা— করে দেখতে পারেন।
৯. শারীরিক সক্ষমতা— কতটা শক্তি তাঁর গায়ে? এই নিয়েও দু’চার কথা আশা করে পুরুষরা।
১০. গাড়ি চালানোর দক্ষতা— রোজ অফিসে পৌঁছে দেওয়ার লোক দরকার। তাহলে ঢালাও প্রশংসা করুন।
১১. কতটা বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য— এই নিয়ে মহিলাদের কাছে প্রশংসা পাওয়ার থেকে পুরুষরা আর কোনও বিষয়কে গুরুত্ব দিতে চায় না।
১২. সেন্স অফ হিউমার— একজন মহিলার পক্ষে এই গুণের প্রশংসা করা বিপজ্জনক। কারণ, মন রাখতে ‘সেন্স অফ হিউমার’ নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন, আর তারপর থেকে কথায় কথায় ‘জোকস’ শোনাতে চলে আসবে। তাই বুঝেশুনে এই গুণে প্রশংসা করাটাই শ্রেয়। তবু, পুরুষরা চায় তাঁর সঙ্গিনী তাঁর ‘সেন্স অফ হিউমার’-এর বরাই করুক।
১৩. ‘ফেস’ কত বিউটিফুল— মানে মুখটা দেখলেই কি মনে হয়? এই নিয়ে ভাল কথা বললে ক্যান্ডেল লাইট ডিনারের আমন্ত্রণ দিয়ে দিতে পারে পুরুষ সঙ্গীটি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
