1 Answers
যে ক্লাম্পিং সার্কিট ইনপুট ওয়েভের নেগেটিভ পিককে পূর্ব নির্ধারিত মানে কাঙ্ক্ষিত ডি.সি. লেবেলে স্থির রাখে, তাকে নেগেটিভ ক্ল্যাম্পিং সার্কিট বলে।

পজেটিভ সাইকেলের ক্ষেত্রেঃ
পজেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োডটি ফরোয়ার্ড বায়াসে থাকবে ফলে আউটপুটে (R) এর মধ্যে কোন সিগন্যাল যাবে না। এমন অবস্থায় ক্যাপাসিটরটি ইনপুটের পিক ভোল্টেজে ইনভার্স পোলারিটিতে (-Vm) চার্জ হবে। ক্যাপাসিটরটি ততক্ষণ চার্জ ধরে রাখবে যতক্ষন পর্যন্ত ডায়োডটি ফরোয়ার্ড বায়াসে থাকবে।
নেগেটিভ সাইকেলের ক্ষেত্রেঃ
নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োডটি রিভার্স বায়াসে থাকবে ফলে ইনপুট সিগন্যালটি সরাসরি আউটপুটে (R) এর মধ্যে যাবে।
যখন নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে তখন ডায়োডটি রিভার্সে থাকবে এবং ক্যাপাসিটরটির জমাকৃত চার্জ রিলিজ (ডিসচার্জ) করবে। একারনে আউটপুটের ভোল্টেজ = ক্যাপাসিটর ভোল্টেজ (-Vm) + ইনপুট ভোল্টেজ (-Vm)
অর্থাৎ -Vm – -Vm = -2Vm
একারনে আউটপুটে সিগন্যালটি নিচের দিকে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy