1 Answers
বয়লার নিরাপত্তার জন্য কিছু নির্দেশাবলী
- গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ লাইন ঠিকমত চেক করা।
- বয়লার চালু করার পূর্বে ফিড ট্যাঙ্ক এর পানি সফট আছে কিনা তা পরীক্ষা করা। হার্ডনেস পানি ব্যবহার করা যাবেই না।
- বয়লার ভিতরে বাতাস ক্লিয়ার করা
- পর্যাপ্ত ষ্টীম হলে তার ব্যবস্থা নেওয়া
- পানি ও গ্যাস ঠিক পরিমাণ আছে কিনা তা পরীক্ষা করা।
- বয়লারের ষ্টীম ঠিক আছে কিনা তা পরীক্ষা করা
- ফায়ার ফ্লেম ঠিক আছেকিনা তা প্রতিনিয়ত পর্যবেক্ষন করা।
- প্রতি ৮ ঘন্টা পরপর পানির হার্ডনেস (০-৫) পি.এইচ (৭-১১)এবং ফিড ট্যাঙ্ক এর তাপমাত্রা (৬০-৭০)ডিগ্রী রাখতে হবে।
- অস্বাভাবিক শব্দ হলে তার উৎস খুজে বের করতে হবে।
- বয়লারের সকল সেফটি ভাল্ব প্রতি মাসে একবার চেক করা উচিত।
- ওয়াটার লেভেল কন্ট্রোলার প্রতি মাসে পরীক্ষা ও খুলে পরিস্কার করুন।
- সিকুয়েন্স কন্ট্রোলার পরীক্ষা করা ও সার্ভিসিং করা
- সেফটি সার্কিট পরীক্ষা করা ও প্রয়োজনে সার্ভিসিং করা।
- গ্যাস সলেনয়েড ভাল্ব পরীক্ষা করা ও প্রয়োজনে সার্ভিসিং করা।
- বয়লারের ভিতরে স্কেলের পরিমাণ পরীক্ষা করা ও স্কেল পরিস্কার করা।
- বয়লারের পানি সফট আছে কিনা তা পরীক্ষা করা। এবং ১৫ পি.এস.আই থাকা অবস্থাই ফ্লো ডাউন করা।
- প্রতি ৬ মাস পর পর ফায়ার টিউব চেম্বার, কম্প্রেসর পরিস্কার করা।
এছাড়া আরো অনেক ধরনের পদক্ষেপ নেওয়া যায়।
2081 views
Answered