1 Answers
বয়লারে একটি সেফটি ভাল্ব থাকে যা আমরা ইতিমধ্যে জেনেছি। এই সেফটি ভাল্ব একটি নির্দিষ্ট চাপে বা প্রেসারে সেট করা থাকে। এটা মূলত বয়লারের অবস্থা অনুযায়ী ঐ চাপ নির্ধারন করা হয়ে থাকে।
কোন কারনে প্রেসার এর চেয়ে বেশি হলে সেফটি ভাল্ব অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। কিন্তু কোন কারনে যদি সেফটি ভাল্ব ওপেন না হয় তাহলে বয়লার বিস্ফোরিত হয়ে থাকে।

আর একটু বিশ্লেষণ করা যাকঃ
বয়লারের ভিতরে ষ্টীলের পাইপ থাকে যার মধ্য দিয়ে আগুন প্রবাহিত হয়। আগুনের তাপে পানি গরম হয় ও বাষ্প তৈরি হয়। প্রতিটি বয়ালারের সঙ্গে একাদিক পানির পাম্প থাকে। পানির সাহায্যে একটি বিশেষ মেশিন নাম “সফট প্লান্ট” এর সাহায্যে স্বাভাবিক পানিকে সফট পানিতে রুপান্তর করা হয়। এর ফলে ভিতরের অক্সিজেনকে সরিয়ে ফেলা হয়।
পানিকে ফিল্টার করে আয়রন সরিয়ে এরপরেই বয়লার ব্যবহার করা হয়। সুতারাং বুঝায় যাচ্ছে পানি হলো বয়লারের প্রাণ। সফট পানি তৈরি করতে বেশি খরচ হয় বলেই অনেকেই সফটনার ঠিক মত চালনা করেন না যেটা খুবই ঝুকিপুর্ন।
পানি পাম্পের সাহায্যে বয়লারের ভিতর যায়। এর পরে গ্যাস অথবা তেলের আগুন জ্বলে ইগনেশনের মাধ্যমে। প্রতিটি বয়লারে দুটি করে মেকানিক্যাল সেফটি ভাল্ব থাকে। বাষ্প ৮০% পূর্ন হলেই ইলেক্ট্রিক সেন্সর সিগন্যাল দিয়ে থাকে এবং আগুন নিভে যায়। আবার ৩০% বাস্পের সময় চালু হয়। মূলত এটা বয়লারের উপর নির্ভর করে সেটিং করে নিতে হয়।
কোন কারনে ইলেকট্রিক সেস্নর ফেল করলেই মেকানিক্যাল সেফটি ভাল্ব অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, অতিরিক্ত ষ্টীম বা বাষ্প তৈরি হলেও বয়লার কেন বিস্ফোরিত হয়??????
এর কারন প্রেসার বেশি হবার পরেও সেফটি ভাল্ব ওপেন হয় না। বছরের পর বছর সেফটি ভাল্ব লাগানো থাকে কিন্তু সেটির কার্যক্ষম পরীক্ষা করা হয় না। অনেক ক্ষেত্রে ময়লা জমে সেফটি ভাল্ব বন্ধ হয়ে যায় ফলে কাজ করে না। অনেক ক্ষেত্রে মেইন্টানেন্স না করার কারনেই এমনটা ঘটে এমনকি অদক্ষ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের কারনেও এমন ঘটে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy