1 Answers

কারা সুইস ব্যাংকে হিসাব খুলতে পারেন সিনেমায় দেখে দেখে অনেকেরই একটি বদ্ধ ধারণা থাকে যে, সুইস ব্যাংকের হিসাবটি শুধুমাত্র অপরাধী, দুর্নীতিবাজ, মিলিয়নিয়ার কিংবা সরকারি আমলাদের জন্যই দেওয়া হয়ে থাকে। কিংবা বিশেষ করে তাদের জন্য, যারা নিজের কালো টাকার খোঁজ-খবর কাউকে জানতে দিতে চান না। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। সাধারণ একটি ব্যাংকের মতোই সুইস একটি ব্যাংকে প্রায় যে কেউ হিসাব খুলতে পারেন। অর্থাৎ, একেবারে সাধারণ কোনো লোকও চাইলে যেকোনো সুইস ব্যাংকের হিসাবধারী হতে পারবেন। বিশেষ করে যেসব দেশের সরকার অস্থিতিশীল, সেসব দেশের লোকেরা প্রায়ই সুইস ব্যাংক হিসাব ব্যবহার করে থাকেন।

1978 views Answered

Next steps