1 Answers

মৌয়াল হচ্ছেন মধু সংগ্রহকারী, মৌমাছি পালক অথবা মৌচাষী। যিনি ধোঁয়ার মাধ্যমে সংঘবদ্ধ মৌমাছিদের ছত্রভঙ্গ করে দিয়ে মৌচাক থেকে মধুর অংশটুকু কেটে নিয়ে আসেন। অজস্র মৌমাছিরা চারপাশে স্বশব্দে উড়াউড়ি করে কিন্তু তাকে একটি কামড় দেয়ার সুযোগও পায় না। মৌয়াল কাজটি এমন সতর্কভাবে করে থাকেন যে, ক্ষণকাল পরই মৌমাছিরা পুনরায় আবার সেই মৌচাকেই ফিয়ে আসে এবং নতুন উদ্যেমে মধু সংগ্রহ করতে থাকে। আর মৌয়াল পুনরায় দিন গুনতে থাকে কখন তার মধু সংগ্রহের সময় আসবে। নির্দিষ্ট সময়ে মধু সংগ্রহ না করতে পারলে মৌমাছি নিজেরাই মধু খেয়ে ফেলে অথবা শুকিয়ে যায়। মৌমাছিরাও উড়ে যায় অথবা মরে যায়।

1961 views