1 Answers
মুলতানি মাটির বিভিন্ন রকম ফেসপ্যাক ব্যবহার করা হয়ে থাকে, নিচে কয়েকটা ফেসপ্যাকের তৈরির প্রণালী দেওয়া হলো
- তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি ব্যবহার - তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুব ভালো কাজ করে, একটি ডীমের সাদা অংশ আলাদা করে ফাটিয়ে নিন। এই অংশের সাথে মিশিয়ে নিন ৪ চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ লেবুর রস। এই মিশ্রণ ত্বকে মেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- রোদে পোড়া ত্বকের জন্য মুলতানি মাটি - রোদে ত্বক পুড়ে গেলে অনুজ্জ্বল ও ছোপ ছোপ দাগে ভরে যায়। মুলতানি মাটি ও শশার রসের মিশ্রণ এই সমস্যার থেকে মুক্তি দিতে পারে। এই মিশ্রণ ত্বকে দিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
2049 views
Answered