1 Answers

হ্যাঁ, আপনি পেঁয়াজের রস ব্যবহারে উপকার পাবেন। চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই উপকারী। স্বাস্থ্য ও রুপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চুল পড়া রোধে পেয়াজের রস কার্যকরী সেই বেপারে একটু প্রতিবেদন প্রকাশ হয়েছিল। চুল পড়া রোধে পেয়াজের রস উপকারী এটা ক্লিনিকালী প্রমানিত। পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।

আপনি কিছু ব্যবহার বিধি অনুসরণ করতে পারেন,একটি বড় পিয়াজ পিষে ছাকুনি দিয়ে তার রস বের করে সেটা মাথার ত্বক ও চুলে লাগিয়ে ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন। পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদিসহ্য না হয় তবে পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মেশানো যেতে পারে। একঘণ্টা পর মাথা শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।চুল পড়ার পরিমাণের উপর নির্ভর করে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করা যাবে।

2101 views Answered

Next steps