কোন ৮ ধরনের মানুষের হার্নিয়া (অন্ত্রবৃদ্ধি) হওয়ার ঝুঁকি বেশি
যাদের হার্নিয়া হওয়ার ঝুঁকি বেশি:
[হার্নিয়া হলো শরীরের কোনো দুর্বল অংশ দিয়ে ভেতরের অঙ্গ বা টিস্যু বাইরে বেরিয়ে আসা। কিছু মানুষের ক্ষেত্রে এর ঝুঁকি তুলনামূলক বেশি।]
🔹 ১. পুরুষ:
বিশেষ করে পুরুষদের Inguinal hernia বেশি দেখা যায়।
🔹 ২. বয়স্ক ব্যক্তি:
বয়স বাড়ার সঙ্গে পেটের দেয়ালের পেশি দুর্বল হতে পারে।
🔹 ৩. অতিরিক্ত ওজনের ব্যক্তি:
স্থূলতার কারণে পেটের ভেতরের চাপ বৃদ্ধি পেতে পারে।
🔹 ৪. যারা নিয়মিত ভারী জিনিস তোলেন:
ভারী বস্তু তোলার সময় (Heavy lifting-এর সময়) বারবার পেটের অভ্যন্তরীণ চাপ (abdominal pressure) বাড়ে।
🔹 ৫. দীর্ঘদিনের কাশি আছে এমন ব্যক্তি:
বারবার কাশির ফলে পেটের ভেতরের চাপ বাড়তে থাকে।
🔹 ৬. দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য আছে এমন ব্যক্তি:
পায়খানার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করলে হার্নিয়ার ঝুঁকি বাড়তে পারে।
🔹 ৭. যাদের আগে পেটে অপারেশন হয়েছে:
অপারেশনের কাটা জায়গায় (incision-এর জায়গায়) পরবর্তীতে Incisional hernia হতে পারে।
🔹 ৮. ধূমপায়ী 🚬:
দীর্ঘদিনের ধূমপানে দীর্ঘস্থায়ী কাশি (chronic cough) হতে পারে এবং টিস্যুর (connective tissue)এর স্বাভাবিক মেরামত (repair) প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে কিছু ধরনের হার্নিয়ার ঝুঁকি বাড়তে পারে।
🩺 কখন ডাক্তার দেখাবেন?
কুঁচকি, নাভি বা অপারেশনের জায়গায় কোনো ফোলা বা lump দেখা দিলে, বিশেষ করে দাঁড়ালে বা কাশি দিলে ফোলা বাড়লে, সার্জনের পরামর্শ নেওয়া উচিত।
***হার্নিয়া সাধারণত নিজে নিজে স্থায়ীভাবে ভালো হয় না। উপযুক্ত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।
1 views
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy