আসসালামু আলাইকুম সবাইকে।


আমি এক মেয়ের সাথে ২-৩ মাস রিলেশনের পর ৭/৮ মাস আগে বিয়ে করি। আসলে সে বাসায় না বলে আমার সাথে চলে আসছিলো। আমি তাকে জোরাজোরি করছিলাম কারন তাকে অনেক ভালোবেসেছি। তো সে বাসায় আমার কথা বলছিলো তখন তারা push-pull psychosocial tactic করে তার উপরে। Like তার মা একটা সময় বলবে ছেলের সাথে কথা বলাইয়া দে। আবার একসময় এমন ভাব করবে যে জিন্দিগিতেও আমার সাথে দিবেনা। At the same time মেয়ের মা তার মেয়ে দেখাচ্ছিলো বিয়ের জন্য। অথচ আবার Same act করতো। তাদের বরিশাল অপছন্দ এটা শুনেই তারা প্রথমেই না। এরপর আমি জবলেস তাই আরো না। এবং তাদের আত্মীয়দের Mentality -তে বরিশালের মানুষ ভালোনা এমন টাইপ। তো তাকে নিয়ে আমি চলে এসে বিয়ে করি আমাদের এখানে। এরপর ২-৩ দিন পর মেয়ের ফ্যামিলির সাথে কথা হয় এবং তারা বলে যে মেনে নিছে। তাই তারা ১ সপ্তাহ পর এসে তাদের মেয়েকে নিয়ে যায়। যাতে ওখানে বসে বিয়ের অনুষ্ঠান করতে পারে। তাদের সব মেয়ে সব করছি। কিন্তু এবার সে তার বাপের বাড়ি থেকে আসার পর থেকে অনেক বেশি Obsessed। যেমন প্রতিমাসে বাপের বাড়ি যেতেই হবে। আবার প্রতিদিন কান্নাকাটি। আমি অবাক সে চলে আসছিলো তখন তার চেহারায় কোনো দুংখের ছাপ দেখিনি। আর হ্যাঁ যখন সে বাসায় যায় এরপর তার সাথে Gaslighting হয়। তাকে বোঝায় যে সে যদি একটু জোর দিতো তাহলেই আমার সাথে বিয়ে দিতো। অথচ তার ভাই শুনে অনেক কথা বলছিলো আমারে ভুলে যাইতে ইত্যাদি। তো তার ভেতরে একদম এটাই বিশ্বাস হয়ে যায় যে সে জোর দিলেই তার বাপ - মা একদম এসে দিয়ে যাইতো। এটা পসিবল? অবশ্যই না। তাকে এসব বোঝাইছি বহুত যে তারা এটা বলবেই এখন। Even তাকে নিয়ে আসার আগেও বলছিলাম। কিন্তু তার মনোভাব পাল্টায় নাই। যেমন নিজেরে নিয়ে Guilty feel করে তেমনি আমাকে দোষী ভাবে। এরপর অনেক সমস্যা হয়েছে কিন্তু আবার ঠিকই ভালোবেসে গেছি। আমার বাসায় আম্মু ছাড়া আর কেউ নাই। তো আম্মু যদি জিগ্যেস করতো এটা করোনি ক্যান? বা Simple জিনিস বলতো যে এটা এখানে রাখবানা। কিন্তু সে গুরুত্ব দিতোনা পরে আম্মু কষ্ট পেয়ে যখন বলতো তোমারে না বলছি এখানে রাখতে? এমন না যে চিল্লাচিল্লি করতো। এতে করে সে এমন ভাব করতো যে আম্মু মনেহয় তারে দেখতে পারে আম্মুকে নিয়ে Blame করতো। সবই আস্তে আস্তে ঠিক। কিন্তু আমার সবসময় এটাই Feel হয়েছে যে তার ফ্যামিলি উপরে দিয়া আমারে মানছে তারা মন থেকে মানে নাই। তাকে ওর মা খালি বলতো বেড়াইতে যাইতে কয়েকদিন পর পর। আর প্রতিদিন ফোনো কথা। কাজ করার সময় হোক বসে থাকার সময় হোক তাদের এমন। তো এসব নিয়ে তার মামারে দিয়ে বলাইছি যে ওরে যাইতে বললে তো পাগল হয়ে যায় সে ক্যান ওরে বেড়াইতে যাইতে বলে এতো। (আমাদের এখান থেকে ওর বাপের বাড়ি যেতে ৭ ঘন্টা + লাগে। তাই মাসে মাসে তো পসিবল না)। পরে জানিনা পরে ঠিক হয়েছে কিন্তু ভেতরে কি চলে জানিনা। একবার ওর যাওয়া নিয়ে মানা করাতে পাগলের মত করছিলো। পরে যেতে দিছিলাম। এবং প্রতিবার যখনি সে বেড়াতে যায় ওয়ে নিজে থেকে আসতে চায়না। ওর বাপ-মা খালি ওরে থাকতে বলে। প্রতেকবার আমার অনেকবার বলা লাগে। 


তো এবার ঈদে বেড়াতে গেছিলাম আমরা দুইজনই অনেক হ্যাপি। তো ওইদিন রাতে একটা বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাকে বলে আমি যাতে বাসায় এসে ডিভোর্স লেটার পাঠাই। এরপর আমি রাগ, অভিমানে বলছি আচ্ছা সেটাই হবে। এবং তোকে তালাক দিলাম ও বলছি। এরপর বাসায় গেছি ওর রাতে। সারারাত কান্না করছে পাগলের মত। আমি কোনো কথা বলিনাই শেষে বলছি যা করছো ঠিক করছো? সে নিজের ভুল বুঝতে পারছিলো। অনেক মাফ চাইছে। তো যখন আলু ফুটতেছে আমি ট্রিক করে বেস হয়ে আসতেছিলাম। ওর মা আমাকে বললো কই যাই! আমি মিথ্যা বলছি যে ঘুরে আসি। এরপর আমি সোজা চলে আসছি। এবং সবাইর নাম্বার ব্লাকলিস্টে ছিলো একমাত্র তার মামার নাম্বার বাদে। আমার আম্মুর সাথে তাদের কথা হয়েছিলো। এর দুইদিন পর তাকে আনব্লক করে এমনি মেসেজ করি। কিন্তু তার ভেতরে Guilty নেই। (সে প্রতেকবার ভুল করার পর আমি রাগ করলে মাফ চায় এর কিছুদিন পর সব ভুলে যায়)। আমি বললাম যে আমি মাফ করছি? বলে আপনাকে তো সরি বলছি অনেক। মানে তার আমাকে আর মানানোরও ইচ্ছে নেই। 


আজকে ৮ দিন হয়ে গেছে। তার বাসা থেকে একটাবার চেষ্টাও করেনাই মিল করানোর। উল্টো তার মা তারে বোঝায় আমি যদি ওরে ভালোই বাসতাম তাহলে কি ওরে রেখে আসতে পারতাম? এমন ভাবে বুঝ দিচ্ছে। এবং তারা নাকি আমার উপরে অনেক রাগ কারন না বলে চলে আসছি। এতে করে নাকি আমার সাথে দিতে Insecurity feel করে। তাই তাকে পাঠায়না উল্টা আসতে মানা করে। 


আরো বোঝায় এখনি যদি এমন করি আমি তাহলে বাচ্চা হবার পর যদি তার সাথে এমন করে সত্যি সত্যি ছেড়ে দেই? আমি এটা তাকে বোঝাইছিলাম যে তারা সত্যিই যদি চাইতো আমার সাথে সংসার করো তাহলে তারা মিটমাট করার চেষ্টা করতো। কারন বুঝতো যে ছেলেটা এভাবে চলে গেছে অনেক কষ্ট পেয়েই। কিন্তু তার কাছে আমার থেকে তার বাবা-মা অনেক বেশি। আম্মু ফোন দিয়ে ওরে বলছিলো আসতে বা কবে আসবে। সে আসতে পারবেনা কারন তার বাবা-মা চায়না বলে।


আর সে আরেকটা বিষয়ে নিয়ে অনেক ঝামেলা করে তার নিজ জেলায় নাকি আমাকে যেয়ে জব করে বাসা নিয়ে থাকতে হবে। কারন আমার এখানের পরিবেশ নাকি তার পছন্দ না। এখানে নাকি দম বন্ধ হয়ে আসে। 


আমার এখান থেকে নাকি জানালা থেকে ক্ষেত দেখা যায়। অথচ সে নিজেই উপজেলায় থাকে শহরেনা। হ্যাঁ এটা সত্যি আমার উপজেলার থেকে তাদেরটা কিছু অংশে বেটার কিন্তু ওখানেও ক্ষেত আছে। এরপর আরো যুক্তহীন জিনিস তুলে ধরে তখন তাকে বললে সে আবার বলে Distance। বলে এতদুরে থাকতে পারবেনা। 


কি করা যায় বড় ভাই হিসাবে যদি সলিউশন দিতেন।

6 views

0 Answers

Related Questions