নিজের অজান্তে কাপড় নাপাক হয়ে গেলে এবং অনেক পরে তা জানতে পারলে কয় ওয়াক্ত কাযা নামাজ পড়তে হবে?
আমার বয়স ৩৩ বছর, মহিলা। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, পাইলসের অপারেশনও হয়েছে। মাঝেমধ্যে বায়ুত্যাগের সময় কিছুটা মল বের হয়ে যায় কিন্তু আমি টের পাই না। কিংবা মলত্যাগ করার পরে মলদ্বার খুব ভালোভাবে পরিস্কার করার পরেও অনেক সময় দেখি কাপড়ে মলের দাগ লেগে আছে। যেহেতু আমি রেগুলার পায়জামা চেক করি না তাই ততক্ষণে দেখা যায় আমি বেশ কয়েক ওয়াক্ত নামাজ আদায় করে ফেলেছি এবং কনফিউজড হয়ে যাই ঠিক কখন আমার কাপড় নষ্ট হলো এবং কয় ওয়াক্তের কাযা নামাজ আদায় করতে হবে। কারন আমার প্রচুর বায়ুত্যাগ হয়। আমি বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছি কারন এত বার জায়নামাজ, হিজাব ধোয়া এবং কাযা নামাজ আবার আদায় করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। দয়া করে আমাকে একটু পরামর্শ দিন, আমি কী করবো।
31 views
1 Answers
Assalamualaikum.১. এখানে নামায পড়ার নিয়ম হলো: আপনি প্রতি ওয়াক্ত নামাজের আগে ভালো করে ওযু করে নিন। পরবর্তী ওয়াক্ত না হওয়া পর্যন্ত ঐওযু দিয়ে সকল প্রকার ইবাদত করা যায়। পরবর্পতী ওয়াক্ত আসলে পুনরায় ঠিক ভাবে ওযু করতে হবে।রিস্ক মুক্ত থাকারজন্যে একটি পেন্টি পরে নিন। ২, এখন আপনি হিসাব করে কাযা আদায় করে নিন
31 views
Answered