1 Answers

উদ্দীপকের 'P' রাষ্ট্রের মোট দেশজ উৎপাদন (GDP) বৃদ্ধির জন্য উৎপাদনের উপকরণসমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি।

মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে আবার যেকোনো দেশের দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক তাছাড়া মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক। আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে মূলধন কাজ করে। আবার অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহ মূলধনের অভাবের কারণে মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে না। এছাড়া প্রযুক্তির ওপরও মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদির মাধ্যমে দেশজ উৎপাদন বাড়ানো সম্ভব। উদ্দীপকের 'P' রাষ্ট্রের দেশজ উৎপাদন বৃদ্ধিকল্পেও উপরিউক্ত সুপারিশগুলো ব্যাপক ভূমিকা পালন করবে।

4 views

Related Questions