1 Answers
ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র (Farady's Law of Elcetromagnetic Induction):
চৌম্বক ক্ষেত্রকে ইলেকটিসিটি-তে রূপান্তরের উপর ভিত্তি করে মাইকের ফ্যারাডে দুটি সূত্র উদ্ভাবন করেন। যা ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র নামে পরিচিত।
• প্রথম সূত্র (First Law):- যখন কোন পরিবাহীর সাথে সংযুক্ত ফ্লাক্সের বা বলরেখার মানের পরিবর্তন হয় তখন ঐ পরিবাহীতে e.m.f আবেশিত হয়।
বা, যখন কোন পরিবাহী চুম্বক বলরেখাকে কর্তন করে তখন ঐ পরিবাহীতে e.m.f আবেশিত হয়।
• দ্বিতীয় সূত্র (Second Law):- এ আবেশিত e.m.f সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক।
ফ্যারাডের উপরোক্ত সূত্র দুটিকে একত্রিত করে এভাবে প্রকাশ করা যায়ঃ
কোন পরিবাহীর সাথে যখন সংযুক্ত চুম্বক বল রেখার মানের পরিবর্তন হয় তখন পরিবাহীটিতে e.m.f উৎপন্ন হয়, এ উৎপন্ন e.m.f-এর মান পরিবাহীর সাথে সংযুক্ত চুম্বক বলরেখার (2) পরিবর্তনের হারের সাথে সরাসরি সমানুপাতিক।