1 Answers
26.06.2022
সীতাকুন্ড, চট্টগ্রাম
প্রিয় হাসান
আশা করি ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। গত সপ্তাহে আমি তোমার পত্রটি হাতে পেয়েছি। সেখানে তুমি আমার এলাকায় বৃক্ষরোপণ সপ্তাহ পালন সম্পর্কে জানতে চেয়েছো। তাই আমি আমার এলাকায় পালতি বৃক্ষরোপণ সপ্তাহ সম্পর্কে তোমাকে লিখবো ।
বিগত বছরগুলোর মতো এ বছর সীতাকুন্ড রেল স্টেশন সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘সবুজ বাঁচাও কমিটি'র উদ্যোগে ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত মহা আড়ম্বরে অরণ্য সপ্তাহ পালন হয়ে গেল। এলাকায় মানুষের পাশাপাশি বহু বাইরের মানুষ এই মহৎ কাজে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেছিল। অরণ্য সপ্তাহ ৬ জুন সূচনা করেন বর্তমান পরিবেশ বিষয়ক মন্ত্রী । তিনি এই অরণ্য সপ্তাহ পালন এর তাৎপর্য সকলের সামনে তার বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে সম্পাদক নূর হোসেন অরণ্য সপ্তাহ পালন পরিবেশ রক্ষায় কতখানি জরুরি তা জানান। এই অনুষ্ঠানে ৮ জুন যোগ দেন মাননীয় সাংসদ। সংস্থার উদ্যোগে প্রতিদিন এখান থেকে সাধারণ মানুষদের বিভিন্ন চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রাস্তার কর্তৃপক্ষ জানিয়েছে এই ৭ দিন তারা প্রায় ২০০০ চারাগাছ বিলির ব্যবস্থা করেছিল। ‘সবজ বাঁচাও কমিটি'র এই কর্মপ্রয়াস ও উদ্যোগ এলাকায় প্রচুর উদ্দীপনা ও সাড়া ফেলেছে।
আজ এখানেই শেষ করছি, নিজের লেখাপড়ার দিকে খেয়াল রেখো। মা-বাবাকে সালাম দিও।
ইতি
রিজুয়ান আকন্দ