1 Answers

অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার অধিকারকে স্বাধীনতা বলে।
সাধারণত স্বাধীনতা বলতে নিজের ইচ্ছানুযায়ী যেকোনো কাজ করার অধিকারকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই পৌরনীতি ও নাগরিকতায় স্বাধীনতা বলতে নিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায়। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

5 views