1 Answers
পরিবারে শিশুর প্রাথমিক পর্যায়ের শিক্ষা শুরু হয় বলে পরিবারই হলো শিশুর জীবনের প্রথম বিদ্যালয়।
বিদ্যালয়ে যাওয়ার আগে সাধারণত শিশুরা পরিবারেই বর্ণমালার সাথে পরিচিত হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের সহায়তায় নানা বিষয়ে শিশুর শেখার হাতেখড়ি পরিবারেই হয়। পরিবারেই শিশুর সততা, শিষ্টাচার, উদারতা, সহানুভূতি, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শেখার সূচনা হয়। এভাবে পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে একে শিশুর জীবনের প্রথম বিদ্যালয় বলা হয়।
4 views
Answered