1 Answers
বজাবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত বিপথগামী সেনা কর্মকর্তা ও সৈনিকরা রাষ্ট্রক্ষমতায় আধিপত্য বিস্তারের ফলে সেনাবাহিনীতে 'চেইন অব কমান্ড' ভেঙ্গে পড়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর আকস্মিক হত্যাকাণ্ডের ফলে দেশে রাজনৈতিক শূন্যতা এবং সেনাবাহিনীতে নৈরাজ্যকর অবস্থা দেখা দেয়। খন্দকার মোশতাকের পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা করা অসম্ভব ছিল। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তা ও সৈনিকদের সহায়তায়ই তিনি ক্ষমতায় এসেছিলেন। তাই এই সৈনিকদের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফলে সেনাবাহিনীতে 'চেইন অব কমান্ড' ভেঙে পড়েছিল।
5 views
Answered