1 Answers

যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে জীবের যেকোনো কোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব তৈরি করা হয় তাকে জীবপ্রযুক্তি বলে। জীবপ্রযুক্তি দু'টি শব্দ Biology এবং Technology এর সমন্বয়ে গঠিত। Biology শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান এবং Technology শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ Biology এবং Technology- র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো জীবপ্রযুক্তি। ১৯১৯ সালে হাঙ্গেরীয় প্রকৌশলী Karl Ereky সর্বপ্রথম Biotechnology (জীবপ্রযুক্তি) শব্দটি প্রবর্তন করেন। বিজ্ঞানের অগ্রযাত্রায় জীবপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

4 views