1 Answers
যে বোধিসত্ত্ব লক্ষ্য অর্জনে প্রজ্ঞাসাধনাকে সর্বাগ্রে স্থান দেয় তাঁকে প্রজ্ঞাধিক বোধিসত্ত্ব বলে।
এ স্তরের বোধিসত্ত্বগণ প্রজ্ঞা পারমীর অনুশীলনের মাধ্যমে স্বীয় চিত্তকে নিয়ন্ত্রণে এনে ক্রমে অন্য পারমীর পূর্ণতাসাধন করেন। এরূপ বোধিসত্ত্বগণ সর্বক্ষেত্রে বিশ্লেষণধর্মী হন। তারা প্রজ্ঞার আলোকে প্রত্যেকটি বিষয় বিচার- বিশ্লেষণ করেন। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে গৃহীত সিদ্ধান্তের আলোকে তাঁরা স্বীয় পথপরিক্রমায় অগ্রসর হন।
5 views
Answered