1 Answers

সিদ্ধার্থ গৌতম রাজ্যসুখ ত্যাগ করে গৃহত্যাগী সন্ন্যাসী হন। তাঁর এই গৃহত্যাগকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়।

চারি নিমিত্ত দর্শন করার পর থেকে সিদ্ধার্থের মনে কোনো শান্তি নেই। তাই তিনি দুঃখমুক্তির সন্ধানে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে পিতার অনুমতি নিয়ে রাজসুখ ত্যাগ করে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে উনত্রিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তাঁর এই গৃহত্যাগ বৌদ্ধ সাহিত্যে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত।

8 views