1 Answers
বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে জিনগত বিন্যাসের ভিন্নতার কারণে পরবর্তী বংশধরগুলোতে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বংশগতীয় বৈচিত্র্য বলে। একই গণভুক্ত হওয়া সত্ত্বেও প্রজাতিগুলোর মধ্যে ক্রোমোসোম সংখ্যা ও আঙ্গিক গঠনে যথেষ্ট পার্থক্য দেখা যায়। প্রাণীদেহের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা জিন দায়ী। এই সকল জিনের গঠন ও বিন্যাসের পরিবর্তন হলে বংশানুক্রমিকভাবে এই পরিবর্তনগুলো প্রকাশ পায়। ফলে বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি হয়।
8 views
Answered