1 Answers
রক্ত চলাচলের সময় রক্তনালিগাত্রে যে চাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। আর স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপই হলো উচ্চরক্তচাপ। একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণভাবে সিস্টোলিক চাপ ১২০ এবং ডায়াস্টোলিক চাপ ৮০ পারদ চাপকে কাঙ্ক্ষিত মাত্রা হিসেবে ধরা হয়। আর এই রক্তচাপ যখন এর চেয়ে অনেক উপরে উঠে যায় তখন তাকে উচ্চ রক্তচাপ বলে।
5 views
Answered