1 Answers

রকিবের রোগটি একটি পানি ও খাদ্যবাহিত রোগ। কারো যদি দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হয় তাহলে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে। নিম্নে এ রোগের কারণ ও লক্ষণগুলো দেওয়া হল। ডায়রিয়া রোগের কারণ

দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের সম্ভাবনা বেশি থাকে।

ডায়ারিয়া রোগের লক্ষণ

- ঘন ঘন পাতলা পায়খানা হয়; 

- বারবার বমি হয়; 

- খুব পিপাসা লাগে, মুখ ও জিহ্বা শুকিয়ে যায়; 

- চোখ বসে যায়; 

- কাঁদলে শিশুর মাথার চাঁদি বা তালু বসে যায়; 

- আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে।

5 views

Related Questions