1 Answers
হিন্দু ধর্মের জাতিভেদ প্রথায় ৪টি বর্ণের উপস্থিতি লক্ষ করা যায়। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
প্রাচীন সমাজে প্রত্যেক জাতিরই নির্দিষ্ট পেশা ও মর্যাদা ছিল। ব্রাহ্মণরা অধ্যাপনা ও পূজা করত। ফলে তারা সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। মর্যাদার দিক থেকে তারা ছিল দ্বিতীয় স্থানে। আবার, ব্যবসা-বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ এবং মর্যাদায় তারা ছিল তৃতীয় স্থানে। সবচেয়ে নীচু শ্রেণির শূদ্ররা সাধারণত কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য ছোটখাটো কাজ করত।
5 views
Answered