1 Answers
স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে শশাংককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়।
মৌখরী ও পরবর্তী গুপ্ত বংশীয় রাজাদের মধ্যে প্রায় পঞ্চাশ বছর ধরে পুরুষানুক্রমিক সংঘর্ষ এবং উত্তর থেকে তিব্বতীয় ও দাক্ষিণাত্য হতে চালুক্যরাজগণের ক্রমাগত আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়েছিল তখন এ অবস্থার পূর্ণ সুযোগ নেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের মহাসামন্ত শশাংক। ৫৯৪ খ্রিষ্টাব্দের শুরুর দিকে তিনি গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। এ কারণেই শশাংককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়।
4 views
Answered