1 Answers
উন্নত নগরকেন্দ্রিক জীবনব্যবস্থা গড়ে উঠায় সিন্ধুকে নগর সভ্যতা বলা হয়।
নগরকেন্দ্রিক পরিকল্পনায় সিন্ধু সভ্যতা অন্য যেকোনো সভ্যতার তুলনায় অনেক উন্নত ছিল। তাদের নগরীর ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গায়, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলো মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট। মূলত এ সমস্ত নগরকেন্দ্রিক কার্যকলাপের জন্য সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হতো।
6 views
Answered