ত্রি-শক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি কেন? ব্যাখ্যা করো। (অনুধাবন)
8 views
1 Answers
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি। কারণ এ সংঘর্ষের ফলে তিনি তার রাজ্যের কোনো অংশের দখল হারাননি।
পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপালের শাসনামলে উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে বাংলার পাল, রাজপুতনার গুর্জরপ্রতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এটি ত্রি-শক্তির সংঘর্ষ বলে পরিচিত। এ সংঘর্ষে বাংলার রাজা ধর্মপাল পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি। কেননা যুদ্ধে বিজয়ী রাষ্ট্রকূটরাজ তার দেশে ফিরে গেলে ধর্মপাল পুনরায় উত্তর ভারতে আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করেন।
8 views
Answered