1 Answers

বরেন্দ্রভূমি বলতে উত্তরবঙ্গের একটি প্রাচীন জনপদকে বোঝায়। প্রাচীন বাংলার ইতিহাসে বরেন্দ্রকে একটি জনপদের মর্যাদা দেয়া হয়। এটি উত্তরবঙ্গের জনপদ। পুণ্ড্রবর্ধনের কেন্দ্রস্থল ছিল এই বরেন্দ্র। একথা নিঃসন্দেহে বলা যায় যে, গঙ্গা ও করতোয়া অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে ছিল এ জনপদের অবস্থান। বর্তমান বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেকটা অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

7 views